শীতের প্রস্তুতিতে ওয়ালটনের নতুন গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন
শীত মৌসুমকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারসমৃদ্ধ প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন পণ্যের মধ্যে রয়েছে ওয়াইফাই ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট গিজার, বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক কেটলি এবং এয়ার কুলার ও হিউমিডিটি সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
ওয়ালটনের নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজার, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেল। অ্যাকুয়াওয়ার্ম মডেলটিতে রয়েছে আইওটি প্রযুক্তিনির্ভর ওয়াইফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডের সুবিধা। ফলে অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই গিজারটি নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স অ্যাপ ব্যবহার করে যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে এটি পরিচালনা করা যাবে।
অন্যদিকে, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। আর ৩০ লিটারের সুপ্রিম মডেল তৈরি করা হয়েছে উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডি দিয়ে। এ ছাড়া নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী এবং পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে উন্নত তাপ নিরোধক ও অগ্নিপ্রতিরোধী সুরক্ষা।
গিজারের অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা ও বিস্ফোরণের ঝুঁকি কমাতে এতে রাখা হয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ বা অটোমেটিক কাট-অফ সুবিধা। বর্তমানে ওয়ালটনের গিজারে গ্রাহকদের জন্য সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
এদিকে, ইলেকট্রিক কেটলির ক্ষেত্রেও বেশ কয়েকটি নতুন মডেল এনেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজ। গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় এসব কেটলিতে ব্যবহার করা হয়েছে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত এফসিএম (ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড উপাদান।
শীতের পাশাপাশি গরম মৌসুমেও ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়ালটনের নতুন কম্বো মডেলের রুম হিটার। এতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধা রয়েছে। ফলে শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি অতিরিক্ত গরমের সময় ঘরের বাতাস শীতল করতেও এটি সহায়ক হবে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব উপকরণ যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হাই-টেকের পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর নাজমুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
Comments