অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ জানাল শিক্ষামন্ত্রী
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যার এক থেকে দুই বিষয়ে ফেল করেছেন তাদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এছাড়াও আগামী ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ; যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী।
সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ ৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।
Comments