ডিবিসি থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, 'ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাদের সঙ্গে আমরা কথা বলছি ও বিষয়টি খতিয়ে দেখছি।'
Comments