৭ নভেম্বর সকালে ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই যানবাহন চলাচলের বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত—এই মোট ছয় ঘণ্টা কোনো ধরনের টোল বা ফি ছাড়াই চালকেরা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য এই টোল ফ্রি সুবিধা বলবৎ থাকবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে নগরবাসী ও চালকেরা সম্পূর্ণ বিনা মূল্যে এক্সপ্রেসওয়ে পারাপার হতে পারবেন।
Comments