‘বাংলাদেশের দূতাবাস গুলো কর্মকর্তাদের দক্ষতা ও সততার অভাবে প্রবাসীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে’
মালয়েশিয়ায় অবস্থারত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় সেবাদেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর। সেবার মান নিয়ে ও কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির অভিযোগে অনেক পুরাতন। তবে ১২ থেকে ১৫ লাখ প্রবাসীদের সীমিত সংখ্যক কর্মচারী ও কর্মকর্তা নিয়ে বৃহৎ প্রবাসী, কর্মজীবী, পেশাজীবী, ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীদের সেবাদিতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। প্রবাসীদের সেবা সহজ করণ লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন রাজ্যে গিয়ে সেবা দিয়ে আসছে দূতাবাস। তবে এর জন্য রাষ্ট্রকে গুনতে হয় অতিরিক্ত অর্থ।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মালয়েশিয়া আসেন। প্রবাসী সাংবাদিকদের সাথে আলোচনা সময় তিনি বাংলাদেশের শ্রমবাজার, মালয়েশিয়া অধ্যায়ন রত শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের খোঁজ খবর নেন, একপর্যায়ে দূতাবাস এর সেবা নিয়ে কথা উঠলে তিনি বলেন, আমি বহু বছর আগে থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘুরে থাকি। যখন যে রাষ্ট্রে যায়, সেখানে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করি, পৃথিবীর সব রাষ্ট্রে আমাদের বাংলাদেশ দূতাবাস নিয়ে প্রবাসীদের অভিযোগের কোন শেষ নেই। আমি নিজেও খোঁজখবর নিয়ে দেখেছি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতা, সততা ও ইচ্ছার অভাবে প্রবাসীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হয়। দূতাবাস চাইলে প্রবাসীদের সেবার মান আরো ভালো করা সম্ভব, তবে এই প্রচেষ্টা কিছু কর্মকর্তার থাকলেও কিছু অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য শেষ পর্যন্ত ভালো কাজ করা সম্ভব হয় না। বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী কিভাবে তাদের প্রমোশন হবে, বিভিন্ন খাত ও কর্মক্ষেত্র দেখিয়ে সরকারি টাকা উত্তোলন করবে এটা নিয়েই ব্যস্ত থাকেন তাঁরা। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের অর্থনীতির একমাত্র ও অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে এ রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা, তাদেরকে রাষ্ট্রীয় সেবার বাইরে রেখে রাষ্ট্রের প্রকৃতি উন্নতি সম্ভব না। তাই তিনি প্রবাসী সাংবাদিকদের প্রতি আহবান করেন, প্রবাসীদের সাথে হওয়া অন্যায় ও তাদের দাবি গুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে রাষ্ট্রের দায়িত্ব থাকা ব্যক্তিদের কাছে তুলে ধরার।
তিনি প্রবাসে কর্মরত প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়ার কথা ও শোনেন, সরকারের দায়িত্ব থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ও বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সম্পাদক, মালিক পক্ষের সাথে কথা বলে, প্রবাসী সাংবাদিকদের দাবি দেয়ার কথা তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক , মোঃ সাইদুল হক, সংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি ও প্রবাসী উদ্যোক্তা মোঃ মেহেদী হাসান, মোঃ জাকির হোসেন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
Comments