হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিল সৌদি আরব
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি সরকার। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা খরচ হিসেবে অর্থটি কেটে নেওয়া হয়েছিল।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজযাত্রীদের বিমাবহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের কেটে নেওয়া পুরো অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর মাধ্যমে এই টাকা ফেরত দেওয়া হবে।
Comments