বাজারে শীতের সবজি উঠলেও দাম আকাশছোঁয়া
ভোরের আলো ফুটতেই রাজধানীর পাইকারি ও খুচরা কাঁচাবাজারগুলোতে বাড়ছে ব্যস্ততা। শীত মৌসুমের আগাম সবজিতে ভরে উঠেছে বাজারের ডালি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে।
ঢাকা জার্নালকে সবজি ক্রেতা মজনু ঢালী বলেন, 'খবরে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছি উল্টো চিত্র।'
মাছের বাজারেও চড়া। বিশেষ করে বড় আকারের ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকা। ব্রয়লারের তুলনায় সোনালি মুরগি কিনতে ক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে।
মুদিপণ্যের দামেরও নেই স্বস্তি। সব কিছু বাড়তি দামে নিতে হচ্ছে ক্রেতাদের। তারমধ্যে আবার তেলের দাম বাড়ার বাড়তি চিন্তা।
পুজার ছুটি শেষে সবাই ঢাকায় ফেরায় বাজারে ছিল মানুষের বাড়তি চাপ। তাইতো সবকিছুই বিক্রি হচ্ছিল বেশি দামে।
পে অফ
Comments