বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশের সঙ্গে যা ছিল
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে মোবাইল ও হাত ঘড়ি পাওয়া গেছে। এরপরেই তার পরিচয় তার পরিচয় পাওয়া যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব। নৌ পুলিশের একটি দল ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
রাকিব জানান, তাহসিফ সৌরির লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নৌ পুলিশের এক বার্তায় বলা হয়েছে, ২৮ অক্টোবর, বিকাল সাড়ে ৪টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান ২৮ বছর। সুরোতহাল প্রস্তুত করে। লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি আছে। তার সাথে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ফে. লে. (অব) তাহসিফ সৌরি।
Comments