দেশে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। যা মঙ্গলবার (২৭ অক্টোবর) ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
এছাড়া সংস্থাটি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। অন্যাদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারন করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।
দেশের বাজারে স্বর্নের দাম বাড়ানো হলেও , রুপার দামের কোন পরিবর্তন করা হয়নি। রিপার দামে আগের মূল্যই নির্ধারিত রয়েছে। যা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।
Comments