চীনকে রুখতে অরুণাচলে ভারতের মেগা বাঁধ প্রকল্প, তীব্র বিক্ষোভ
ব্রহ্মপুত্র নদের ওপর চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কৌশলগত জবাব দিতে ভারতের অরুণাচল প্রদেশে ১১ হাজার ২০০ মেগাওয়াটের 'সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট' নির্মাণের উদ্যোগ নিয়েছে দিল্লি। তবে এই মেগা প্রকল্প ঘিরে আদিবাসী 'আদি' সম্প্রদায়ের বসতি, সংস্কৃতি ও জীবিকা হারানোর আশঙ্কায় অরুণাচলে তীব্র সহিংসতা ও গণবিক্ষোভ দেখা দিয়েছে। 'ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত এই নদীটি অরুণাচল হয়ে আসাম এবং পরে বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়। তিব্বতের মেডোগ কাউন্টিতে চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করায় ভারতের জলনিরাপত্তা ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর কাউন্টার হিসেবে ভারত সিয়াং নদে ৫.৫ বিলিয়ন কিউবিক মিটার ধারণক্ষমতার জলাধার নির্মাণের পরিকল্পনা করেছে।
এদিকে স্থানীয় মানুষের ক্ষোভ প্রশমনে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, জরিপ ও সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা প্রি-ফিজিবিলিটি রিপোর্ট প্রত্যাখ্যান করে পুরো প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আংশিক আধাডুবি বাহিনী (সিআরপিএফ ও র্যাফ) মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভূমিকম্পপ্রবণ ওই অঞ্চলে এই মেগা বাঁধ কতখানি কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের ভূতাত্ত্বিক ও কৌশলগত বিতর্ক রয়েছে।
Comments