দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখতে খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্টসহ গুরুত্বপূর্ণাঞ্চল আকাশপথে পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকার তেজগাঁও বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। এরপর তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে মোংলা বন্দর জেটি, নৌঘাঁটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি থমকে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও রয়েছে সর্বোচ্চ তৎপরতায়। নির্ধারিত কর্মসূচি শেষ করে আজই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
Comments