প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক।
পদত্যাগের পর বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ইশরাক।
এর আগে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটিতে আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়ার খবরও প্রকাশিত হয়।
Comments