গোপালগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে নবাগত চট্টগ্রাম সিটি
ফেডারেশন কাপ ফুটবলে রহমতগঞ্জকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসি। রহমতগঞ্জের সাথে জয় ৩-১ গোলের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে নামে নবাগত চট্টগ্রাম সিটি এফসি। প্রথমার্ধে দু্ই দলই রক্ষণাত্মক খেলা শুরু করে। ৩৮ মিনিট পযর্ন্ত চট্টগ্রাম সিটির রক্ষণভাগের কাছে আটকে থাকে রহমতগঞ্জ। তবে ৩৯ মিনিটে চট্টগ্রাম সিটির রক্ষণ ভেঙ্গে সাকিব ব্যাপারী জাল কাপালে ১-০ গোলে লিড নেয় রহমতগঞ্জ। তবে কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম সিটি।
তবে দ্বিতীয়ার্ধ শুধু চট্টগ্রাম সিটির, প্রত্যাবর্তনের গল্প লেখে হুলিও আলেহান্দ্রো মোরেনোর শিয্যরা। ৫৭ মিনিটে জাফর ইকবাল স্পট কিক থেকে গোল করলে ১-১ গোলে সমতায় চট্টগ্রাম সিটি। এর ৮ মিনিট পর ৬৫ মিনিটে কেনতা হারা গোল করলে ২-১ গোলে লিড নেয় চট্টগ্রাম সিটি। ঠিক ৫ মিনিট পর ৭০ মিনিটে জাফর ইকবাল নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-১ গোলের বড় লিড নেয় চট্টগ্রাম সিটি। তবে বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করায় আর ম্যাচে ফেরা হয়নি রহমতগঞ্জের। ফলে চট্টগ্রাম সিটির কাছে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় কামাল আহমেদ বাবুর শিয্যদের।
২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে ২য় স্থানে চট্টগ্রাম সিটি আর সমান ম্যাচে ১টি করে ড্র ও পরাজয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে রহমতগঞ্জ।
Comments