চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
শ্রমিক সংগঠনসহ নানা মহলের তীব্র আপত্তি ও ধোঁয়াশা উপেক্ষা করেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের (DP World) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার (BIDA) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে অতিরিক্ত সময় লাগার কারণে দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। এই বাস্তবতায় বন্দরের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এনসিটি টার্মিনালটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কার্যক্রমই সম্পাদিত হয় এই নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মাধ্যমে।
Comments