দীর্ঘদিনের সঙ্গী শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কের বিচ্ছেদ
ইলন মাস্কের সঙ্গে শিভন জিলিসের সম্পর্ক ভেঙেছে। দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ সহযোগীকে হঠাৎ ছেড়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী।
টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে শিভন জিলিসের পরিচয় হয়েছিল কাজের সূত্রে। মাস্কের কয়েকটি প্রতিষ্ঠানে তিনি নির্বাহী ও পরামর্শক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন এবং চার সন্তানের বাবা-মা হন।
বিচ্ছেদের বিষয়ে শিভন জিলিস জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে সম্পর্কটা ভালোবাসা থেকে বিচ্ছেদে পৌঁছেছে। তবে তিনি আশা করছেন, দুজন ভালো বন্ধু হিসেবেই থাকবেন। সন্তানদের সহ-অভিভাবক হিসেবেও তাদের সম্পর্ক অব্যাহত থাকবে।
সাম্প্রতিক বছরগুলোয় মাস্ক রাজনৈতিক ও প্রশাসনিক কাজে বেশ ব্যস্ত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তার পাশে শিভন জিলিসকেও দেখা গেছে। আইনি জটিলতায়ও তিনি মাস্কের পাশে দাঁড়িয়েছেন। গত মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা মামলার শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
Comments