এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর তাঁর পদত্যাগের বিষয়টি তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এছাড়া সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নানা সময়ে বিতর্ক ও গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এর আগেও বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল।
Comments