দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে দুইজন, সিলেটে দুইজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি প্রাদুর্ভাবের শুরু অর্থাৎ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬ জনে। এর মধ্যে—নিশ্চিত হামে মৃত্যু: ১০১ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যু: ৯৯৫ জন।
Comments