বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ: অনিন্দ্য ইসলাম অমিত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর আর কোনো পরিকল্পনা সরকারের নেই। ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের দাম কমলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার দ্রুত মূল্য সমন্বয়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ সময় সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ নিয়ে সৃষ্ট সাময়িক সমস্যার অবসান হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
Comments