গোপালগঞ্জে বাসের চাপায় পথচারী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রীজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কন্টেনার গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মরা যান।
তিনি আরো বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।
Comments