অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে আজহারীর পোস্ট
অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়টি দেশজুরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই মর্মান্তিক ঘটনাটি নাড়া দিয়েছে ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকেও।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই ইসলামী আলোচক।
মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, 'এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।'
মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।
Comments