কম দামের সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শলাকার প্রতি প্যাকেটের সর্বনিম্ন দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ৬২ টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।
এর আগে চলতি অর্থবছরের বাজেটে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। এবার সেই দামের সঙ্গে আরও ৩ টাকা যোগ হলো।
তবে সিগারেটের অন্য তিনটি স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেট ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি বহাল রয়েছে।
Comments