সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া শিশুরদের মধ্যে হলেন; সামিহা, পরশ ও ইলমা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৩ জন সন্দেহভাজন রোগী। তবে একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগীর হাম শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন।
এদিকে হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬৮ শিশুর মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছিল। বাকি মৃত্যুগুলো সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
Comments