গোপালগঞ্জে কাটা গাছ মাথায় পড়ে গাছ কাটা শ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জে গাছ কাটতে গিয়ে মাথায় পড়ে আরিফ ফকির (২৩) এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জে জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার অরিন্দম মজুমদার বিষযটি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক আরিফ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের জাহিদ ফকিরের ছেলে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা জামাল চৌধুরীর বাড়ি গাছ কাটছিল শ্রমিক আরিফ ফকির। এসময় কাটা গাছ নিজের মাথার উপর পড়লে মারাত্মক আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার অরিন্দম মজুমদার জানান, ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেরই পথে তার মৃত্যু হয়।
Comments