মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশের মেয়েরা
জয় দিয়েই অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকির আসর শেষ করেছে বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের পঞ্চম স্থান দখল করেছে লাল-সবুজের দল।
চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। তবে প্রথম দুই কোয়ার্টারে বেশ কিছু সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
তৃতীয় কোয়ার্টারে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।
এক গোলের লিড নিয়ে শেষ কোয়ার্টারে আরও আক্রমণ বাড়ায় বাংলাদেশের মেয়েরা। এরই ধারাবাহিকতায় দারুণ এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা।
ম্যাচের শেষদিকে একটি গোল পরিশোধ করে মালয়েশিয়া। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে টুর্নামেন্টের শেষ ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা। পুরো প্রতিযোগিতায় লড়াকু পারফরম্যান্সের পর শক্তিশালী মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে দলটি।
Comments