বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নিয়োগ করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, 'ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সরকারের আলোচনা হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। ওমান আমাদের দেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে এবং এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।'
তিনি আরও জানান, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশ সফর করবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
ওমানের ভিসা চালুর বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, 'বিগত সরকারের আমল থেকেই বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। আমরা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানের শ্রমবাজার পুনরায় সচল করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশিরা নিয়মিতভাবে সেখানে যেতে পারেন।'
তিনি বলেন, 'আমরা কেবল সাধারণ কর্মী নয়, দক্ষ অভিবাসনের ওপর বিশেষ জোর দিচ্ছি এবং বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরেছি। আমরা চাচ্ছি আরও বেশি দক্ষ মানুষ যেন বাংলাদেশ থেকে গিয়ে ওমানের বিভিন্ন খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সে বিষয়ে ওমান সরকারও ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে এবং দুই দেশ একসঙ্গে কাজ করছে।'
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা।
সাক্ষাৎকালে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা ও অংশীদারত্ব সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
Comments