সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশনের মধ্যে সমঝোতা চুক্তি
গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদে ও সহজ শর্তে গৃহঋণ (হোম লোন) সুবিধা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের গ্রাহকরা সাউথইস্ট ব্যাংক থেকে বিশেষ সুবিধায় হোম লোন উপভোগ করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দর-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
Comments