জাপানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানে নানা কর্মসূচি পালন করেছে জাপান বিএনপি। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা, দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
জাপান বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউর করিম রেজা , সাধারণ সম্পাদক মনি আহমেদ , সাংগঠনিক সম্পাদক , প্রচার সম্পাদক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জাপান বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা আগামী দিনেও দলীয় ঐক্য ধরে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান তারা।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments