রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই আহ্বান জানান। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এগুলো সমাধানের আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ বলেন, শুধু অবকাঠামো ও অর্থনীতির উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।
Comments