শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।
তিনি জানান, ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে পরীক্ষার এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।
তবে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আবেদন শুরুর ও শেষের তারিখ, আবেদন পদ্ধতি এবং ইউনিটভিত্তিক অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Comments