স্বর্ণের দাম বেড়েছে, আজকের দর জেনে নিন
দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর স্বর্ণের নতুন দাম আজ শুক্রবারও কার্যকর থাকছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
তবে স্বর্ণের অলঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এর আগে গত শনিবার (২২ আগস্ট) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
Comments