চট্টগ্রামে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করলো সিডিএ
নকশা বহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে উৎসব সুপারমার্কেটকে আট লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোডের উৎসব সুপারমার্কেটের আউটলেটটিকে জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয়সহ (ডেভিয়েশন) বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে উৎসব সুপারমার্কেটকে আট লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট। ২৭ নভেম্বরের মধ্যে ব্যত্যয়কৃত অংশ সংশোধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আগ্রাবাদ এক্সেস রোড এর 'স্বপ্ন সুপার শপ' কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে এবং 'শেফ লউঞ্জ' নামে একটি রেস্টুরেন্টকে সীলগালা করেছে সিডিএ।
Comments