গত ৬ মাসে একটি গুমের অভিযোগ এসেছে: আইনমন্ত্রী
গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগটি সরকার তিন দিক থেকে তদন্ত করছে। গুমের ঘটনায় বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত 'নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা' শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে একটি গুমের অভিযোগ সরকারের কাছে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এর প্রকৃত ঘটনা উদঘাটনে তিন দিক থেকে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, গুমের মতো ঘটনায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর এবং গুমের ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে।
Comments