পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজই তিনি পদত্যাগপত্র পাঠাবেন।
দুপুর ২টার দিকে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের বরাত দিয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'স্যার, আজ পদত্যাগ করবেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।'
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
Comments