রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, জমা পড়া ৩টি মনোনয়নের মধ্যে একটি বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং অপর দুটি ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments