গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায়
গোপালগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির আওতায় ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।
বুধবার (১২ আগষ্ট) সকালে জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় অবস্থিত ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে তিনি এক্সেরে রুম ও জিন এক্সপার্ট রুম এবং যন্ত্রপাতি ঘুরে দেখেন। এসময় ব্রাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র সুত্রে জানাগেছে, যক্ষ্মা একটি সংক্রামক রোগ, তবে সময়মত শনাক্ত ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরী। ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্রে সরকারী সহযোগীতায় যক্ষ্মা রোগীদের সেবা দেয়া হচ্ছে। এ কেন্দ্রে বিনামূল্যে বুকের এক্সেরে ও জিন এক্সপার্ট এর মাধ্যমে কফ পরীক্ষা করা হয়। একই সাথে যক্ষ্মা রোগ নির্ণয় নিশ্চিত হলে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
মাঠ পর্যায়ে ব্র্যাক কর্মীগন মোবিলাইজেশনের মাধ্যমে ডোর টু ডোর গিয়ে সন্দেহভাজন যক্ষ্মা রোগীদের কফ-পট বিতরণের মাধ্যমে কফ সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার জন্য নিয়ে আসে। গোপালগঞ্জ জেলায় বর্তমানে ৮৮০ জন যক্ষ্মা রোগী চিকিৎসার আওয়ায় আনা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার বলেন, যক্ষা একটি নিরাময় রোগ। যক্ষা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র বা নিকটস্থ হাসপাতালে যাতে হবে। সময়মত চিকিৎসা নিলে যক্ষারোগ ভালো হয়।
Comments