নওফেলের চশমা হিলের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ
নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ৬ থেকে ৭ জনের একটি দল মধ্যরাতে বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও গত দুই বছরে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষিত এই নেতার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
Comments