ভিআইপি প্রটোকল ছাড়াই লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ প্রার্থীদের মতোই নির্ধারিত নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে লাইসেন্স গ্রহণ করেছেন।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাইমা রহমান কেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত কেউ জানতেন না যে তিনি পরীক্ষা দিতে আসছেন। কোনো ধরনের বাড়তি সুবিধা বা ভিআইপি প্রটোকল না নিয়ে তিনি অন্য সাধারণ পরীক্ষার্থীদের মতো লাইনে দাঁড়ান এবং লিখিত, মৌখিক ও ব্যবহারিকসহ সব নিয়ম ও প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে লাইসেন্স নেন।
Comments