এলপিজির নতুন দাম ঘোষণা, বেড়েছে ৭০ টাকা
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বহাল থাকবে।
Comments