আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সে ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ভবন থেকে পড়ে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Comments