জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের কিউশু অঞ্চলে একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পর জাপান আবহাওয়া সংস্থা (JMA) ওই অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেলে এর মাত্রা ছিল শিনদো ৭, যা সর্বোচ্চ স্তর। এর আগে সর্বশেষ ২০২৪ সালের নোতো উপদ্বীপে নববর্ষের ভূমিকম্পে এমন তীব্রতা রেকর্ড করা হয়েছিল।
কুমামোতো প্রিফেকচারের উকি সিটিসহ আশপাশের এলাকার দায়িত্বে থাকা ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের পর তারা অসংখ্য জরুরি ফোনকল পেয়েছে এবং বর্তমানে পরিস্থিতি যাচাই করছে।
কুমামোতো প্রিফেকচার পুলিশও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে এবং
বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে এনএইচকের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে উকি সিটির একটি আবাসিক ভবন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে। যা আমাদের জন্য উদ্বেগজনক।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা নেই, যা স্বস্তির এবং নিরাপদ।
কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সাগা প্রিফেকচারের গেনকাই এবং কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
ভূমিকম্পের কারণে কিউশু রেলওয়ে কোম্পানি (JR Kyushu) তাদের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। এর মধ্যে কিউশু শিনকানসেন বা বুলেট ট্রেন পরিষেবাও রয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ।
ক্লাস ৪ কম্পন কুমামোতো অঞ্চলে রেকর্ড হয়েছে। এটি এতটাই শক্তিশালী যে অনেক ক্ষেত্রে হামাগুড়ি না দিয়ে নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে।
ক্লাস ৩ কম্পন কুমামোতো প্রিফেকচারের আমাকুসা ও আশিকিতা অঞ্চলে অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কম্পনে ঘরের আসবাবপত্র উল্টে যেতে পারে।
এর আগে ২০১১ সালের ৯.১ স্কেলের মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে ছিলো পুরো জাপান।
Comments