দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। স্থানীয় সময় আজ ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
বিস্তারিত আসছে...
Comments