দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ছাড়া কোনোভাবেই বিনিয়োগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানান, বিনিয়োগের উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব নয়।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
কর্ণফুলী টানেল, সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং প্রধান জাতীয় মহাসড়কের সংযোগ থাকায় আনোয়ারা উপজেলা বর্তমানে দেশের অন্যতম প্রধান মাল্টিমোডাল হাব হিসেবে রূপ নিচ্ছে। ফলে শিল্পায়নের জন্য এই অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে দ্রুত শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার স্বার্থে বর্তমান সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান তিনি।
Comments