স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
ফুটবল বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে বাজি ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটির বেশি অর্থ জেতার দাবি করেছেন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব মিয়া খলিফা। তবে তিনি কোন বিশ্বকাপ ফাইনাল বা কোন ম্যাচের কথা বলেছেন, তা স্পষ্ট না করায় দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি একটি পডকাস্টে মিয়া খলিফা দাবি করেন, ফাইনালের আগে তিনি স্পেনের জয়ের পক্ষে বড় অঙ্কের বাজি ধরেছিলেন। সেই বাজিতে জিতে প্রায় ১ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন বলে জানান। পরে নিজের দাবির সমর্থনে একটি বাজির স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
তবে তিনি বাজিতে কত অর্থ বিনিয়োগ করেছিলেন, কোন বেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন বা ঠিক কোন ম্যাচে বাজি ধরেছিলেন—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
এ কারণে তার দাবির সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তিনি কোন বিশ্বকাপ ফাইনালের কথা উল্লেখ করেছেন, সেটিও পরিষ্কার করেননি। ফলে স্বাধীনভাবে তার দাবি যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিভিন্ন সময় তারকাদের বাজি ধরার খবর আলোচনায় এলেও, মিয়া খলিফার এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা স্বাধীন প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাই বিষয়টি আপাতত তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
Comments