ডিসেম্বরেই মিলবে নতুন বই, ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুত করার তাগিদ
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নিয়ে বড় সুখবর! নতুন বছরের শুরুতেই নয়, বরং চলতি বছরের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন ক্লাসের বই। এই লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে সব বই প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই মুদ্রণ ও প্রস্তুত করার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া শুরু হবে। বই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশকদের ওয়ার্ক অর্ডার বা কার্যাদেশ দেওয়া হবে।
নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সার্বক্ষণিক মনিটরিং করবে।
Comments