ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রীর যোগদান
চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন, ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি শুরু হয়। সেশনের শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও।
উচ্চপর্যায়ের এই আন্তর্জাতিক সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সরকার প্রধান অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়া প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রো প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ
সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি একটি ফলপ্রসূ সাইডলাইন বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকার প্রধান ও প্রতিনিধিদের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সেশনের এক ফাঁকে বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন।
Comments