জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না- তীব্র নিন্দা ছাত্রদলের
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় এই আক্রমণ চালিয়েছে, যা প্রমাণ করে তারা ভিন্নমত সহ্য করতে পারে না।
আজ মঙ্গলবার (২৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, "ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে আক্রমণ ও লাঞ্ছনা চালানো হয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনা প্রমাণ করে জামায়াত দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং ছাত্রদলের বিবৃতি অনুযায়ী, এই বর্বরোচিত হামলার শিকার হয়েছেন, মাহফুজুর রহমান শিশির (মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সকালের), রাব্বী সিদ্দিকী (সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন), আব্দুর রহমান ইশান (সংবাদকর্মী, দৈনিক কালবেলা)। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত আরও ২০ থেকে ২৫ জন পেশাদার গণমাধ্যমকর্মী হামলা ও লাঞ্ছনার মুখে পড়েন।
ছাত্রদল নেতারা আরও বলেন, "পেশাদার সাংবাদিকদের ওপর এই হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনো বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মুক্তচিন্তা ও সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে নেতারা জানান, অতীতেও ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে মাঠে সোচ্চার থাকবে।
বিবৃতির শেষে ছাত্রদল নেতারা হামলায় আহত সব সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব মহলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
Comments