মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপে ছিল না একটিও।
অবশেষে সেই আক্ষেপ ঘুচল এবার। ক্যারিয়ারের শেষে এসে আজন্ম স্বপ্ন পূরণ করার মতোই। কাতার বিশ্বকাপে শিরোপা জেতা মেসি এবার হ্যাটট্রিকের দেখাও পেলেন।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম। তার হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে আলজেরিয়াকে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।
আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।
প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোলের দেখা পান মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে এলএমটেন। এটাই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
Comments