১ জুলাই থেকে কার্যকর হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
দীর্ঘদিন পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো কার্যকর রয়েছে। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বেতন কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Comments