খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া 'স্বাধীনতা পুরস্কার-২০২৬' গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার পক্ষে তার বড় ছেলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান সশরীরে উপস্থিত থেকে এই পদক গ্রহণ করেন।
এ বছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার-২০২৬'-এর জন্য মনোনীত করা হয়েছে।
-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জহুরুল করিম (সাবেক সচিব ও মহাপরিচালক, ধান গবেষণা ইনস্টিটিউট)।
-
সাহিত্য: আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
-
সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত), বিশিষ্ট উপস্থাপক ও নির্মাতা।
-
সংগীত: বশীর আহমেদ (মরণোত্তর)।
-
ক্রীড়া: জোবেরা রহমান লিনু (টেবিল টেনিস কিংবদন্তি)।
-
সমাজসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং মো. সাইদুল হক।
-
জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
-
গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
-
পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন)।
-
বিশেষ অবদান: মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মাইলস্টোন কলেজের শিক্ষক।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
-
মুক্তিযুদ্ধ: ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
-
চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
-
পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
-
সমাজসেবা: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কে
Comments