৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
ইউরোপের দেশগুলোতে যখন অভিবাসন নীতি ক্রমান্বয়ে কঠোর করা হচ্ছে, তখন সম্পূর্ণ বিপরীতধর্মী ও মানবিক এক সিদ্ধান্ত নিল স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রায় ৫ লাখ অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঐতিহাসিক এক পরিকল্পনা অনুমোদন করেছেন।
স্পেনের এই নতুন অভিবাসন নীতিতে আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে: আবেদনকারীকে অন্তত ৫ মাস স্পেনে বসবাসের প্রমাণ দেখাতে হবে। আবেদনকারীর কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা চলবে না। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে জুনের শেষ পর্যন্ত।
যাঁরা বৈধতা পাবেন, তাঁরা স্পেনের নাগরিক হিসেবে নিম্নলিখিত সুযোগ-সুবিধা ভোগ করবেন:
প্রাথমিকভাবে এক বছরের নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরে স্থায়ী হতে পারে।
কাজের বৈধ সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
স্পেন সরকারের মতে, এই বিপুল সংখ্যক অভিবাসী ইতোমধ্যেই দেশটির অর্থনীতিতে নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা রাখছেন। বিশেষ করে: দেশটির জনসংখ্যার একটি বড় অংশ বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়ায় তরুণ কর্মক্ষম জনশক্তির প্রয়োজন দেখা দিয়েছে।
এই সিদ্ধান্ত নিয়ে স্পেনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা একে স্বাগত জানালেও বিরোধী দলগুলো সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে অবৈধ অভিবাসনের হার আরও বেড়ে যেতে পারে।
Comments